
সেবা ডেস্ক: প্রাণঘাতি ভাইরাস করোনা জয় করলেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কমিউনিটি ক্লিনিকের ২ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) । এর আগে গত ১১ মে তাদের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যায়। ফলে তাদের বাড়ীসহ সংশ্লিষ্ট কমিউনিটি ক্লিনিক লক ডাউন ঘোষনা করা হয়।
করোনা জয়ী এই দুজন হলেন কামালপুর ইউনিযনের সাতানিপাড়া কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি মোস্তাক আহাম্মেদ ও একই ইউনিয়নের লাউচাপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি দেলোয়ার হোসেন।
এদের বাড়ীতে রেখেই গভীর পর্যবেক্ষনসহ চিকিৎসা দেয় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ। এর পর দ্বিতীয় ও তৃতীয় দফা নমুনা সংগ্রহের পর তাদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলেও সর্বশেষ ২টি নমুনা পরীক্ষায় উভয় শরীরের করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। পরে গত রবিবার তাদের বাড়ি থেকে লকডাউন তোলে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী জানান, সর্বশেষ নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা উপস্থিতি পাওয়া যায়নি। এছাড়া ২১ দিন পর স্বাভাবিক ভাবেই করোনা রোগীকে রিলিজ দেওয়ার বিধান রয়েছে, ফলে তাদের করোনা মুক্ত ঘোষনা করে লকডাউন তোলে নেওয়া হয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।