রৌমারীতে বিজিবির হাতে ৮শ’ ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক

S M Ashraful Azom
0
রৌমারীতে বিজিবির হাতে ৮শ’ ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক

জামালপুর সংবাদদাতা: জামালপুরে ৮শ’ ৪০পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি। ৩৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি’র প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ, ১৪ জুন ভোর ৫টার দিকে বড়াইবাড়ি বিওপি’র হাবিলদার আব্দুর রহিমের নেতৃত্বে দুবলাবাড়ী এলাকায় বিজিবির টহলদলের হাতে দুই মাদককারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলো রৌমারীর যাদুর এলাকার পূর্বদুবলাবাড়ির হযরত আলীর ছেলে ফয়জল হক (৩৫), বককান্দা গ্রামের মজিদ আলীর ছেলে ফরিদ মিয়া (৫০)।

এসময় তাদের কাছে ৮৪০ পিস ইয়াবা, মোবাইল ফোন, নগদ টাকা জব্দ করা হয়। যার সিজার মুল্য ২ লাখ ৫৪ হাজার ৫শ’ টাকা। আটককৃতদের রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top