নাসিমের মৃত্যুতে কাজিপুর উপজেলা প্রশাসনের কোরানখানি

S M Ashraful Azom
0
নাসিমের মৃত্যুতে কাজিপুর উপজেলা প্রশাসনের কোরানখানি

কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সাবেক স্বাস্থ্যমন্ত্রি মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাৎ কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রবিবার (১৪ জুন) বাদ জোহর কাজিপুর উপজেলা পরিষদ মসজিদে এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা (পিআইও) রফিকুল ইসলাম মোল্লা, কৃষি অফিসার রেজাউল করিম, শিক্ষা অফিসার আমজাদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস ছোবহান প্রমূখ।

উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র বর্ষীয়ান জননেতা মোহাম্মদ নাসিম গত ৫ জুন ভোরে ব্রেন স্ট্রোক করেন। ওই দিনই জরুরিভাবে তাঁর অপারেশন করা হয়। অপারেশনের পর চিকিৎসকরা তাঁকে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন। পরে গত ৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৫ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বিকেলে মেডিক্যাল রোর্ড সভা করে তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। চিকিৎসকদের বোর্ড তাঁকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেন। ওই সময়ের মধ্যে তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ডিপ কমাতে রাখা হয় ৷

পরে, সিরাজগঞ্জ তথা উত্তর জনপদের এইমহান নেতা শনিবার (১৩ জুন) বেলা ১১টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top