রৌমারীতে বিজিবির হাতে ইয়াবাসহ আটক-২

S M Ashraful Azom
রৌমারীতে বিজিবির হাতে ইয়াবাসহ  আটক-২

মো. শাহ্ জামাল, জামালপুর : জামালপুরে ৩৫৭ পিস ইয়াবাসহ ২জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। ৩৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি’র প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

  বিজ্ঞপ্তিতে উল্লেখ, ৪ জুন বিকেল ৪টার দিকে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বালিয়ামারী বিওপি’র নায়েক মোঃ আব্দুল জলিলের নেতৃত্বে বিজিবির টহলদল বালিয়ামারী খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে ৩৫৭পিস ইয়াবাসহ যুবক দেওয়ানগঞ্জ কউনিয়ারচরের (চরপাড়া) ওসমান গণির ছেলে মোঃ মিজানুর রহমান (৩০) এবং ময়ান মিয়ার ছেলে নয়ান মিয়া (১৯)কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মোটরসাইকেল, মোবাইল ফোন, মানিব্যাগ, হাতঘড়ি জব্দ করা হয়।

আটককৃত মালামালের সিজার মুল্য ৩,১২,১০০ টাকা। আটককৃতদের রাজিবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি হাতে আটককৃত মিজানুর রহমান স্থানীয় সত্যের সন্ধানে প্রতিদিনের রিপোর্টার পরিচয় দিয়েছে। ওই পত্রিকার সম্পাদক-প্রকাশক রাশেদুর রহমান রাসেল জানিয়েছেন, এই নামে তার পত্রিকায় কোন রিপোর্টার নেই। এমনকি ওই এলাকা থেকে এ যাবৎ কোন সংবাদকর্মী আবেদনও করেনি।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান