টাঙ্গাইলে মাস্ক না পরায় ২৫ জনকে জরিমানা

S M Ashraful Azom
0
টাঙ্গাইলে মাস্ক না পরায় ২৫ জনকে জরিমানা

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলের পৃথকস্থানে মাস্ক না পরার অভিযোগে ২৫ জনকে ১৪ হাজার ৮২o টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার মির্জাপুর এবং কালিহাতী উপজেলায় এ জরিমানা করা হয়।

মির্জাপুরে মাস্ক না পরার অভিযোগে ১৬ জনকে ১২ হাজার ৮শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুুুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এবং গোড়াই এলাকায় এ জরিমানা করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, সরকারিভাবে নির্দেশনা রয়েছে বর্তমান প্রেক্ষাপটে ঘর থেকে বের হলেই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার করতে হবে। তা নাহলে জরিমানা এবং কারাদণ্ডের বিধান রয়েছে। সে লক্ষে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক না পরার অপরাধে ১৬ জনকে জরিমানা করা হয়। এ সময় ১৬টি মামলাও করা রয়েছে। এধরনের অভিযান অব্যহত থাকবে।

অপরদিকে মাস্ক ব্যবহার না করায় কালিহাতীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে ২ হাজার ২০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দুপুরে উপজেলার এলেঙ্গা ও কালিহাতীতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top