রৌমারী সীমান্তে গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় বিএসএফ

S M Ashraful Azom
0
রৌমারী সীমান্তে গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় বিএসএফ

রৌমারী সংবাদদাতা: রৌমারীর গয়টাপাড়া সীমান্ত থেকে হযরত আলী (৫০) নামের এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। ১৫ জুন সোমবার ভোর রাতে ভারত থেকে কাটাতারের বেড়ার উপর দিয়ে গরু পারাপার করার সময় ভারতের ঝাউডাঙ্গা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার শৌলমারী ইউনিয়নের লাউবাড়ি গ্রামের লোকমান হোসেনের ছেলে।
পরিবার সুত্রে জানা গেছে, খুব সকালে হযরত আলী গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গেলে লুকিয়ে থাকা ভারতীয় বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে বিজিবি’র জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আজাদ বলেন, পতাকা বৈঠকের জন্য বিএসএফ’র নিকট চিঠি পাঠানো হয়েছে এখন পর্যন্ত কোনো জবাব আমরা পাইনি।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top