
জামালপুর সংবাদদাতা: জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়া ও অপকর্মকালে তোজাম্মেল হোসেন বকুল (৪৫) মেম্বারকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি।
১৩ জুন গভীর রাতে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তোজাম্মেল হক বকুল উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য।
এ ঘটনায় পরকীয়ায় জড়িত গৃহবধু চামেলি বেগম (৩০)কেও আটক শেষে জেলহাজতে প্রেরণ করেছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, তাদের পরকীয়ার সেক্স ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে।
অন্যান্য দিনের ন্যায় শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে রাজমিস্ত্রিী আফজালের স্ত্রী চামেলী বেগমের সাথে মেম্বারের অপকর্মের সময় আপত্তিকর অবস্থায় স্থানীয়রা হাতেনাতে ধরে গণধোলাই দেয়।
খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. ফজলুল করীম জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।