উল্লাপাড়ায় করোনা উপসর্গে আরো ১ ব্যক্তির মৃত্যু

S M Ashraful Azom
0
উল্লাপাড়ায় করোনা উপসর্গে আরো ১ ব্যক্তির মৃত্যু

উল্লাপাড়া  প্রতিনিধি: শুক্রবার উল্লাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন নুর মোহাম্মদ(৫০) নামের আরো ১ ব্যক্তি। তিনি উল্লাপাড়া পৌর শহরের কাওয়াক মহল­ার মৃত রইচ উদ্দিনের ছেলে। গত ২৪ ঘন্টার ব্যবধানে উল্লাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে ২জন মারা গেল।

অপর মৃত ব্যক্তি হলেন উল­াপাড়া সদর ইউনিয়নের বজ্ররাপুর গ্রামের শুকুর আলী। তিনি বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে কোন চিকিৎসা না পেয়ে বিনা চিকিৎসায় নিজ বাড়িতে মারা যান বলে তার পরিবারের   অভিযোগ রয়েছে।

উল­াপাড়া পৌর মেয়র এসএম নজরুল  ইসলাম জানান, ৫দিন আগে নুর মোহাম্মদের করোনা উপসর্গ দেখা দেয়। তিনি বিষয়টি গোপন রেখে নিজেই নিজের চিকিৎসা করছিলেন। শনিবার  সকালে তার মৃত্যু হয়।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন জানান, নুর মোহাম্মদ তার অসুস্থতার  বিষয়টি স্বাস্থ্য বিভাগকে জানানি। তার মুত্যুর পর নুর মোহাম্মদের লাশের ও পরিবারের সকল সদস্যদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। নুর মোহাম্মদের লাশ যারা দাফন করবেন   তাদের জন্য স্বাস্থ্য বিভাগ থেকে পিপিই সরবরাহ করা হয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top