শ্রীবরদীতে দু’শতাধিক বৃক্ষ কেটে নিয়েছে প্রতিপক্ষরা

S M Ashraful Azom
0
শ্রীবরদীতে দু’শতাধিক বৃক্ষ কেটে নিয়েছে প্রতিপক্ষরা
ছবিতে: শ্রীবরদীর ডাকড়াপাড়া গ্রামের প্রতিপক্ষের কেটে নেয়া বৃক্ষের গোড়া।
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে এক ব্যাক্তির দু’শতাধিক বৃক্ষ কেটে নিয়েছে প্রতিপক্ষরা। গত মঙ্গলবার উপজেলার ভেলুয়া ইউনিয়নের ডাকড়াপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দিয়ে বিচার চেয়েছেন ওই গ্রামের ক্ষতিগ্রস্ত সুরুজ মন্ডলের ছেলে আবুল কালাম। শুক্রবার সরেজমিন গেলে ক্ষতিগ্রস্ত পরিবারসহ গ্রামবাসীদের সাথে কথা বলে ওঠে আসে এমন তথ্য। 

ক্ষতিগ্রস্ত আবুল কালাম জানান, দীর্ঘদিন যাবত একই গ্রামের বাসিন্দা ফরহাদ আলীর সাথে তার জমি নিয়ে দ্ব›দ্ব চলছিল। প্রায় ৯ বছর আগে গ্রাম্য শালিসের মাধ্যমে পৈত্রিক সূত্রে তিনি ৩৫ শতাংশ জমি পান। পরে তিনি ওই জমিতে ইউক্লিপটার্স জাতের দু’শতাধিক বৃক্ষ রোপন করেন।  সম্প্রতি তিনি কাজের সন্ধানে ঢাকায় যান। এই সুযোগে পরিকল্পিতভাবে গত মঙ্গলবার তার প্রতিপক্ষ ফরহাদ আলী ও তার ছেলে শামীম মিয়াসহ প্রায় অর্ধশত লোক ওই জমির সবকটি বৃক্ষ কেটে নিয়ে যায়। এ সময় আবুল কালামের স্ত্রী রেজিরন সহ বাড়ির লোকজন তাদেরকে বাঁধা দেয়। কিন্তু প্রতিপক্ষরা লাঠি সোঠা নিয়ে তাদেরকে ধাওয়া করায় তারা বাড়িতে ফিরে আসে। এই সুযোগে প্রতিপক্ষরা ওই জমির প্রায় ২শ ১৫টি বৃক্ষ কেটে নিয়েছে। যার আনুমানিক মূল্য দুই লক্ষাধিক টাকা। এ ব্যাপারে আবুল কালাম বিচার চেয়ে থানায় একটি অভিযোগ দাখিল করেন। ওই জমির পৈত্রিক সূত্রে মালিক মোকাজ্জল মিয়া বলেন, প্রায় ৯ বছর আগে গ্রাম্য শালিসের মাধ্যমে আমরা ওই জমি পেয়েছি। এমনকি গ্রামবাসীদের অনুমতিতে আমরা ওই জমিতে বৃক্ষ রোপন করি। এখন একটা বৃক্ষের মূল্য প্রায় ২ থেকে ৩ হাজার টাকা। আমরা বাড়িতে না থাকায় তারা পরিকল্পিতভাবে ওইসব বৃক্ষ কেটে নিয়েছে।

তবে প্রতিপক্ষরা ওই জমি নিজেদের দাবি করে জানান, এ জন্য আমরা বৃক্ষ কেটে নিয়েছি। এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করে থানার এসআই রোকন জানান, সরেজমিন গিয়ে কিছু বৃক্ষ আটক করা হয়েছে। আটক বৃক্ষগুলো স্থানীয় এক লোকের বাড়িতে জিম্মায় রাখা হয়েছে। তবে  দীর্ঘদিন যাবত তাদের মধ্যে ওই জমি নিয়ে দ্ব›দ্ব আছে। উভয় পক্ষের জমির কাগজপত্র দেখে সীদ্ধান্ত নেয়া হবে। 




ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top