ধুনটে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু

S M Ashraful Azom
ধুনটে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু

রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পর্শে আবু হাসান (১৫) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আবু হাসান উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং গোসাইবাড়ি এএ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। শুক্রবার সকাল ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্কুলছাত্র আবু হাসান তার বাড়িতে ঘরের ভেতর টেলিভিশনের বিদ্যুৎ সংযোগ মেরামত করতে থাকেন। এ সময় অসাবধাণতাবসত বিদ্যুৎস্পর্শে আবু হাসান অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আবু হাসানকে মৃত ঘোষনা করেন।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রিপর কুমার বলেন, বিদ্যুৎস্পর্শে আহত আবু হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মারা গেছেন। তাকে চিকিৎসা দেওয়ার সুযোগ পাওয়া যায়নি।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান