উপ-পরিদর্শক ইয়াসিন আরাফাতের ধারাবাহিক সাফল্য অব্যাহত

S M Ashraful Azom
0
উপ-পরিদর্শক ইয়াসিন আরাফাতের ধারাবাহিক সাফল্য অব্যাহত

মাহবুবুর রহমান জিলানী (টঙ্গী, গাজীপুর) : পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে জনগণের সেবা করার ব্রত সঠিক ভাবে পালন করার কারণেই তিনি অনেক সাফল্য লাভ করেছেন।

সাম্প্রতিক সময়ে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা অপরাধ তৎপরতা।

বিশ্বব্যাপী কোভিড-১৯ করোনা ভাইরাসে বিপর্যস্ত পরিস্থিতিতে বাংলাদেশ সরকারেরর ‘ঘরে থাকা’ এবং স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে পুলিশ বিভাগের সদস্যদের সমানভাবে তৎপর থাকতে হচ্ছে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন তথা অপরাধ দমনে।

এমনাবস্থায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত দেশের সংকটময় এই পরিস্থিতিতে জীবনে ঝুকি নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন কল্পে বিভিন্ন অপরাধ দমনসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারে বিশেষ সফলতার পরিচয় দিয়েছেন।

জানা যায়, সাম্প্রতিক কয়েক মাসে অনেকগুলো একাধিক মামলার তদন্তে ঈষর্নীয় সাফল্য তথা মুলোৎঘাটন, অপরাধী গ্রেফতারের ও মালামাল উদ্ধারের সাফল্তা স্বরুপ জিএমপি কমিশনার মো. আনোয়ার হোসেন (বিপিএম বার, পিপিএম বার) মহোদয়ের কাছ থেকে প্রশংসা ও পুরস্কার লাভ করেছে ইয়াসিন আরাফাত।

কঠোর পরিশ্রমি এই পুলিশ সদস্য তার কর্মজজ্ঞের ধারাবাহিকতায় সম্প্রতি একটি নিউজ পোটালে প্রধান সম্পাদকসহ বহু নাগরিকের চুরি যাওয়া মোবাইল ফোন, ইউনি লিভারে চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছেন।

প্রযুক্তির সদ্ব্যবহার করে দক্ষতার সঙ্গে এসব উদ্ধার অভিযানে আরাফাতের এই ধারাবাহিক সাফল্য উজ্জ্বল করছে গাজীপুর মেট্রাে পুলিশের ভাবমূর্তিকে।

 টঙ্গী পশ্চিম থানর অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক ও উপ-পরিদর্শক ইয়াসিন আরাফাতের হাত থেকে উদ্ধার হওয়া ফোনসেট গ্রহণ করেন বহুমাত্রিক.কম এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম।
উপ-পরিদর্শক ইয়াসিন আরাফাতের ধারাবাহিক সাফল্য অব্যাহত

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি’র প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আরাফাত দ্রুততার সঙ্গে খোয়া যাওয়া ফোনটি উদ্ধার করতে সক্ষম হন।

আশরাফুল ইসলাম বলেন, করোনার এই দূর্যোগের দিনে আর্থ-সামাজিক কারণে সমাজে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে ইয়াসিন আরাফাতের মতো কর্মকর্তারা নাগরিকদের উদ্বেগকে প্রশমনে ভূমিকা রাখছেন।

দ্রুততার সঙ্গে ইলেকট্রনিক ডিভাইস উদ্ধারে তাঁর সক্ষমতায় পুলিশের পেশাদারিত্বের প্রতি আরও শ্রদ্ধা বাড়লো।

এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: আনোয়ার হোসেন বিপিএম বার, পিপিএম বার এক প্রতিক্রিয়ায় তাঁর সদস্যের সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন।

সাংবাদিকদের সাথে এক প্রতিক্রিয়ায় পুলিশের এই উপ-মহাপরিদর্শক বলেন, করোনার এই ক্রাইসিসে আমার সদস্যদের প্রতি আমার বার্তা হচ্ছে, যে কোন সংকটকালে মানুষের সেবা করার উত্তম সময়।

পুলিশ সদস্যরা সেই কর্তব্যবোধকে ধারণ করেই দায়িত্ব পালন করে যাবেন বলে আমি আশা করি।

উল্লেখ্য, টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শ (এসআই)ইয়াসিন আরাফাত গত ২৯ মে (২০২০) দেশিয় অস্ত্রসহ দুই ডাকাত এবং গত ১৫ মে ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধার করে ।ফলে গত মাসে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরষ্কৃত হন।

জিএমপি কমিশনার মো. আনোয়ার হোসেন বিপিএম বার, পিপিএম বার টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক ইয়াসিন আরাফাতকে অভিনন্দনসহ পুরস্কারের নগদ অর্থ তার হাতে তুলে দেন। এসময় নগর পুলিশের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনা বিপর্যয়ের মধ্যেই পুলিশের এই তরুণ কর্মকর্তা এপ্রিল মাসে মুলহোতাসহ চুরি যাওয়া বিপুল পরিমাণ মালামাল ও আসামি গ্রেফতারসহ সম্প্রতি ইউনিলিভারের চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং আলোচিত অপহরণ মামলার অপহৃত উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার ও অপহরণকাজে ব্যবহৃত গাড়ি জব্দ করেও উর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা কুড়িয়েছেন ইয়াসিন আরাফাত।




ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top