
সেবা ডেস্ক: চলতি বোরো মৌসুমে বগুড়ার হাট বাজারগুলোতেও ঘাম ঝড়ানো কষ্টে ফলানো ধানের দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধান নিয়ে হাটে আসেন কৃষকরা। দরদাম করে মিল মালিকদের কাছে ধান বিক্রি করেন তারা।
দুপচাঁচিয়ার ধাপের হাটে মণ প্রতি মোটা ধান ৮শ থেকে সাড়ে ৮শ এবং চিকন ধান ৯শ থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে লকডাউনের কারণে ব্যাংকে লেনদেন করতে না পারায় ধান কিনতে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।