করোনা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এলেই সতর্ক করবে স্মার্টফোন

S M Ashraful Azom
করোনা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এলেই সতর্ক করবে স্মার্টফোন

সেবা ডেস্ক: প্রাণঘাতি ভাইরাস করোনায় আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এলেই সংকেত দিবে আপনার হাতে থাকা স্মার্টফোন। গত ৪ জুন বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অ্যাপের উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘নাগরিকদের সুরক্ষায় কন্টাক্ট ট্রেসিং অ্যাপ নিয়ে আমরা বেশ কিছু দিন ধরেই কাজ করছিলাম। অবশেষে আমরা এটি চালু করতে পেরেছি।’

স্মার্টফোনে কন্টাক্ট ট্রেসিং অ্যাপ ডাউনলোড করার পর লোকেশন এবং ব্লুটুথ অন রেখে বাড়ির বাইরে বের হলে, এটি এক-দুই মিটারের মধ্যে যারা থাকবে তাদের হিস্ট্রিগুলো আমাদের ডাটাবেইসে পাঠাবে। কেউ যদি আক্রান্তের কাছাকাছি চলে যায় তাহলে স্মার্টফোনের অ্যালার্ট বেজে উঠবে। তার সংস্পর্শে আসা ব্যক্তিরা যদি কয়েক দিন পরও করোনা পজিটিভ হয়, তাহলেও স্মার্টফোন থেকে সতর্কবার্তা পাওয়া যাবে। সে ক্ষেত্রে ফোন করে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হবে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান