টঙ্গী’তে বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

S M Ashraful Azom
0
টঙ্গী’তে বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

মাহবুবুর রহমান জিলানী (টঙ্গী, গাজীপুর) : গাজীপুরের  টঙ্গীতে বিকাশ প্রতারক চক্রের মূল হোতাসহ দুইজনকে রাজধানীর পশ্চিম রামপুরা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-মো. মিন্টু মিয়া ও শোভা আক্তার। এঘটনায় গত ৪ জুন টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা হয়।

টঙ্গী পশ্চিম থানার এসআই আবুল হাসান জানান, গত ৪ জুন আউচপাড়া এলাকা থেকে বিকাশের মাধ্যমে প্রতারনা করে ইউনিয়ন লেভেল লিমিটেড কারখানার ম্যানেজার আব্দুল আলিমের কাছ থেকে পর্যায়ক্রমে দুই লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। পরে ওই দিন তিনি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি প্রতারনার অভিযোগ করেন।

ওই অভিযোগের সূত্র ধরে পুলিশ জানতে পারে প্রতারক চক্রের সদস্যরা পশ্চিম রামপুরা এলাকায় অবস্থান করছে। পরে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশের সহযোগীতায় পশ্চিম রামপুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৭টি সিমকার্ড ও তিনটি মোবাইল সেট জব্দ করা হয়। তারা সাংবাদিক ও মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে প্রতারনা করে আসছিল বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ মো. এমদাদুল হক বলেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার থোয়াই অং প্রু মারমা বলেন, করোনা মহমারির কারনে লকডাউন থাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচলনা হচ্ছে । ফলে মোবাইল ব্যাংকিং  কার্যক্রম বেড়ে যায়। এ সুযোগে প্রতারক চক্ররা হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। গ্রেফতারকৃত ব্যক্তিরা বিকাশে বিগত তিন মাসে প্রায় ৫৪ লাখ টাকা প্রতারনার মাধ্যমে হাতিয়ে নিয়েছে বলে বিভিন্ন সুত্রে জানা গেছে ।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top