ছিনতাই হওয়া ৫০ লাখ টাকার ১৭ লাখসহ বিএনপি নেতা আটক

S M Ashraful Azom
0
ছিনতাই হওয়া ৫০ লাখ টাকার ১৭ লাখসহ বিএনপি নেতা আটক

সেবা ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পোস্টমাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের নায়ক মনিরুল ইসলাম সজীবের শ্বশুর ও শ্যালককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী সজীবের শ্বশুরবাড়ি থেকে ছিনতাই হওয়া সাড়ে ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, বুধবার বিকালে কালিহাতী উপজেলার গান্ধিনা গ্রাম থেকে সজীবের শ্বশুর বিএনপি নেতা ইমান আলী এবং শ্যালক ইমরান নাজিরকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ইমান আলীর বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ির গরুর খাবার রাখার একটি ঘর থেকে বস্তায় রাখা সাড়ে ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার তাদের টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তারা দু’জনেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে তারা জানান, ঘটনার পর সজীব তাদের বাড়িতে ৩০ লাখ টাকা রেখে যান। পরে দুই দফায় সাড়ে ১৩ লাখ টাকা নিয়ে যায়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রূপম কুমার দাস জবানবন্দি লিপিবদ্ধ করার পর তাদের জেলহাজতে পাঠিয়ে দেন।

এর আগে গত সোমবার গোয়েন্দা পুলিশ এই ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কালিহাতীর ছাতিহাটি গ্রামের করিম মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (২৮), হাৎড়া গ্রামের ফজলুল হকের ছেলে উমর গাজী (২৮) এবং বল্লা গ্রামের মৃত নুরুল হুদার ছেলে হুমায়ন কবিরকে (৩০) গ্রেফতার করে। এদের মধ্যে উজ্জ্বল মিয়া ও উমর গাজী ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে গত মঙ্গলবার আদালতে জবানবন্দি দেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top