
ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক আবু মো: জাকিরুল ইসলাম।
সিভিল সার্জন ডা: হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা: বোরহানুল আলম সিদ্দিকী, ডা: আল আমিন মাসুদ, সেনিটারী ইন্সপেক্টর জহুরুল হক, প্রোগাম অর্গানাইজার আব্দুল হান্নান প্রমুখ। কর্মশালায় কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের চিকিৎসক ও সহকারি স্বাস্থ্যকর্মীগণ অংশগ্রহন করে।
কনসাল্টিং ফার্ম সমাজ উন্নয়ন কেন্দ্র (সুক) উদ্যোগে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’র লাইফস্টাইল হেলথ এডুকেশন কেয়ার কর্মমালার আয়োজন করে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।