ইয়াবাসহ রাজিবপুর ইউএনও অফিসের পিয়ন আটক

S M Ashraful Azom
ইয়াবাসহ রাজিবপুর ইউএনও অফিসের পিয়ন আটক

জামালপুর সংবাদদাতা: জামালপুরে ইয়াবাসহ রাজিবপুর ইউএনও অফিসের পিয়নকে আটক করেছে বিজিবি। ৩৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি’র প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে প্রকাশ, ৫ জুন দুপুরে বাঘারচর বিওপি’র নায়েক মোঃ ইমরান আলীর নেতৃত্বে বিজিবির একট দল অভিযান চালিয়ে কদমতলী বাজার এলাকা থেকে ৯০ পিস ইয়াবাসহ মোঃ রোকনুজ্জামান (২০)কে আটক করে।

আটককৃত যুবক রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের এমএলএসএস। সে রাজিবপুরের জহির মন্ডলপাড়ার ইসমাইল হোসেনের ছেলে বলে জানা গেছে।

আটককৃতকে দেওয়ানগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার মুল্য প্রায় ২৮ হাজার টাকা।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান