ধুনটে বন্যা পরিস্থিতির অবণতি, শিশুর মৃত্যু

S M Ashraful Azom
0
 ধুনটে বন্যা পরিস্থিতির অবণতি, শিশুর মৃত্যু

রফিকুল আলম,ধুনট (বগুড়া): উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও অবিরাম বর্ষণে বগুড়ার ধুনট উপজেলায় যমুনা, ইছামতি ও বাঙালি নদীর পানি ব্যাপক ভাবে বৃদ্ধি পচ্ছে। এরমধ্যে ইছামতি ও বাঙালী নদীর পানি বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হলেও যমুনা নদীর পানি বৃহস্পতিবার বিকেল ৩টায় বিপৎসীমার ১২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবণতি হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ধুনট উপজেলার ইছামতি নদীর থেকে মুরসালিন হোসেন (৬) নামে এক শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত মুরসালিন উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

ধুনট উপজেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরের দিকে খেলার সঙ্গীদের নিয়ে ইছামতি নদীর বন্যার পানিতে গোসল করতে নামে শিশুটি। এসময় পানির প্রবল ¯্রােতে শিশুটি ভাটির দিকে ভেন থেেেস যায়। সকাল থেকে অনুসন্ধান করে নদীতে ডুবে যাওয়া স্থান থেকে ১০কিলোমিটার ভাটি সিরাজগঞ্জের একডালা ঘাট এলাকা থেকে মুরসালিনের মৃতদেহ  উদ্ধার করে তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।   

এদিকে যমুনার পানির তীব্র স্রোতে নদী ভাঙন শুরু হয়েছে। এতে করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো হুমিকর মুখে পড়েছে। এছাড়া তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তা-ঘাট। পানিবন্দি এলাকার অসংখ্য মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্র, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ উঁচু জায়গাগুলোতে আশ্রয় নিয়েছেন। এছাড়া যমুনা চরে বসবাসকারী অনেকে ঘর-বাড়ি ভেঙে নৌকায় করে নদীতীরে চলে আসছেন। বন্যার দুর্যোগ থেকে স্থায়ী সমাধান খুঁজতে তারা চরের পৈত্রিক ভিটেমাটি ছেড়ে আসছেন।
অন্যদিকে এসব এলাকার অসুস্থ ও প্রতিবন্ধী মানুষ কষ্টে রয়েছেন। চারপাশে বন্যার পানির মধ্যে শিশুদের নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন বানভাসীরা। বন্যা কবলিত এলাকার ধান, পাটসহ আবাদী জমির মৌসুমী ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। এসব এলাকায় নিরাপদ পানি ও গো-খাদ্যের চরম সংকট রয়েছে। এদিকে বাঙালি ও ইছামতি নদীতে পানি বেড়ে নদীতীরের গ্রামগুলো প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ক্ষেতের ফসল।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, বন্যা কবলিত এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট ও পানি সংরক্ষণের জন্য জারকিন বিতরণ করা হয়েছে। সরকারি ভাবে বানভাসী মানুষের জন্য ইতিমধ্যে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top