ধুনটে বাঁধ চুইয়ে গড়ছে বন্যার পানি

S M Ashraful Azom
0
ধুনটে বাঁধ চুইয়ে গড়ছে বন্যার পানি

রফিকুল আলম,ধুনট (বগুড়া): উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অবিরাম বর্ষণে বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর পানি হু হু করে বেড়ে ফুসে উঠেছে পানি বেড়ে বুধবার বিকলে ৩টায় বিপৎসীমার ১১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি বৃদ্ধি সাথে পাল্লা দিয়ে বাড়ছে নদী ভাঙন পানির প্রবল চাপে বাঁধ চুইয়ে লোকালয়ে গড়ে পড়ছে বন্যার পানি পানি চুয়ানোর স্থান গুলোতে বালু ভর্তি বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা চলছে 

জানা গেছে, এ উপজেলায় সাত কিলোমিটার দীর্ঘ যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধ যমুনার পানি বাড়ার সাথে স্রোতও বেড়েছে প্রবল চাপে  বাঁধের একাধিক পয়েন্ট দিয়ে চুইয়ে চুইয়ে সেই পানি লোকালয়ে ঢুকে পড়ছে ইঁদুরের গর্ত (র‌্যাটহোল) এবং দুর্বল অংশে পানি চুইয়ে (সিপেস) পড়ার কারণে বাঁধ ক্রমশ ঝুঁকির মধ্যে পড়ছে লোকালয় অংশের (কান্ট্রি সাইড) চেয়ে নদীমুখ অংশের (রিভার সাইড) পানি প্রায় ৭ ফুট উচ্চতায় প্রবল বেগে প্রবাহিত হওয়ায় বাঁধ ভেঙে যেকোনো মুহূর্তে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে

যেকোনো পয়েন্টে বাঁধটি ভেঙে গেলে যমুনার প্লাবনে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলাসহ, বগুড়া জেলার ধুনট, সারিয়াকান্দি, গাবতলী, সোনাতলা, শেরপুর উপজেলাসহ বগুড়া জেলার বিস্তীর্ণ অঞ্চলের লাখ লাখ মানুষ বন্যাক্রান্ত হবে বলে জানিয়েছেন স্থানীয়রা

ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল বলেন, বাঁধের একাধিক পয়েন্টে ইঁদুর গর্তের সৃষ্টি করেছে ওইসব পয়েন্ট দিয়ে পানি চুইয়ে অপর পাশে যাচ্ছে এ কারণে বাঁধের ওইসব পয়েন্টগুলো জরুরিভাবে মেরামত করা হচ্ছে বাঁশের পাইলিং করে বালিভর্তি বস্তা ফেলা হচ্ছে শেষ পর্যন্ত পানির লেভেল আর না বাড়লে বাঁধটি রক্ষা করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি তবে পানির লেভেল আরো বেড়ে গেলে বাঁধ রক্ষা করা দুরূহ হবে বলে আশঙ্কা প্রকাশ করেন

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী আসাদুল হক জানান,  যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধে ইঁদুরের অসংখ্য গর্ত থাকার পাশাপাশি প্রবল স্রোতের কারণে পানি চোয়ানো শুরু হয়েছে পানি আটকানোর জন্য বাঁধের ক্ষতিগ্রস্ত অংশে বালুর বস্তা ফেলা শুরু হয়েছে ঝুঁকি মোকাবেলা করতে সবধরনের প্রস্তুতি রয়েছে পুরো বাঁধ সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top