ইসলামপুরে বন্যার্তদের মাঝে ত্রানসামগ্রী বিতরন অব্যাহত

S M Ashraful Azom
0
ইসলামপুরে বন্যার্তদের মাঝে ত্রানসামগ্রী বিতরন অব্যাহত

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে বানভাসি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। মঙ্গলবার (৭ জুলাই)  দিনব্যাপী উপজেলার সদর  ইউনিয়নের পচাবহলা ও পাঁচবাড়িয়া  এলাকায় বানভাসি ৬শ' পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন তিনি।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামান আ. নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যমুনা নদীর পানি কমে যাওয়ায় জামালপুরের ইসলামপুরে বন্য পরিস্থিতির উন্নতি হয়েছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top