মধুপুরে ৩০ পিছ ইয়াবাসহ আটক

S M Ashraful Azom
0
মধুপুরে ৩০ পিছ ইয়াবাসহ আটক

সেবা ডেস্ক: গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাজী হাসপাতালের সামনে থেকে গত ১৪ জুলাই (মঙ্গলবার) ৩০পিস ইয়াবাসহ মোঃ সাখাওয়াত হোসেন (৪১) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধুপুর উপজেলার দায়িত্বরত পুলিশ প্রশাসনের একটি চৌকস দল।

গ্রেফতারকৃত মোঃ সাখাওয়াত হোসেন জেলার মধুপুর উপজেলার ধলপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে এবং মহিষমারা ইউনিয়নের চেয়ারম্যান কাজী আব্দুল মোতালেব এর ছোট ভাই।

জানা যায়, সাখাওয়াত হোসেন ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ক শিক্ষক। মানুষ গড়ার কারিগরের অন্তরালে দীর্ঘদিন যাবৎ ইয়াবা সেবন এবং ইয়াবা ব্যবসা করে আসছেন। শিক্ষকতার মহান পেশার আড়ালে মানুষ গড়ার বদলে মহিষমারা ইউনিয়নের চেয়ারম্যান কাজী আব্দুল মোতালেব এর ছত্রছায়ায় থেকে একছত্রভাবে ইয়াবার ব্যবসা করে আসছেন। এছাড়াও নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডর সাথে তার জড়িত থাকার কথাও শোনা যায় তার বিরুদ্ধে।

মধুপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, আসামীর বিরুদ্ধে মধুপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top