
ফয়জুর রহমান (কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি): করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুল গত সোমবার ইন্তেকাল করেন। তার রুহের মাগফেরাত কামনায় যুগান্তর পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি মোঃ আঃ আলীম সরকার এর আয়োজনে বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুব হাসান মেহেদীর সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম তুষারী (সমকাল প্রতিনিধি), এমারত হোসেন (যায়যায়দিন), হুমায়ুন কবির (আজকালের খবর), স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুর রহিম রোহানি।
উল্লেখ্য যে, নূরুল ইসলাম বাবুল ১৯৭৪ সালে যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। একে একে শিল্প ও সেবা খাতে গড়ে তোলেন তিন ডজন কোম্পানি। বর্তমানে ৫০ হাজারের বেশি মানুষ কাজ করছে এই গ্রুপে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।