কাজিপুরে ধর্ষণ মামলার আসামী জেলহাজতে

S M Ashraful Azom
0
কাজিপুরে ধর্ষণ মামলার আসামী জেলহাজতে

স্টাফ করেসপন্ডেন্ট:  কাজিপুরে দশম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার এক  আসামীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মারুফ হোসেন উপজেলার মুসলিমপাড়া গ্রামের বুদ্দু প্রামানিকের পুত্র। সে মামলার এজাহার নামীয় ২ নং আমাসী। সোমবার তাকে জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,  মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নজরুল ইসলাম এবং  ফিরোজ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকায় অভিযান চালান। সেখান থেকে মামলার ২নং আসামী মারুফ হোসেন(৩২)কে আটক করা হয়েছে।
উল্লেখ্য  কাজিপুরের মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া প্রামানিক পাড়ার দশম শ্রেণীর ঐ ছাত্রীকে মামলার ১নং আসামী পাইকরতলী গ্রামের ফরিদ হোসেনের ছেলে আরিফ হোসেন (২২) স্কুলে যাতায়াতকালে প্রায়ই উত্যক্ত করত।
বিষয়টি এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে আরিফের পরিবারকে জানিয়ে সর্তক করে ছাত্রীর পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে আসামীদ্বয় গত ১৪ জুন রাতে নিজ বাসার গেট থেকে স্কুলছাত্রীকে অপহরণ করে এবং ১নং আসামী আরিফ বাসের মধ্যে তাকে ধর্ষণ করে। দুইদিন অজ্ঞাত স্থানে আটকে রাখার পর ১৬ জুন সন্ধ্যায় বগুড়া জেলার চান্দাইকোনা বাজার এলাকায় মেয়েটিকে রেখে পালিয়ে যায় আসামীরা।
পরে অপরিচিত লোকের মোবাইল থেকে স্কুলছাত্রী নিজ বাড়িতে যোগাযোগ করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।
এ বিষয়ে স্কুলছাত্রী নিজে বাদী হয়ে ১৮ জুন কাজিপুর থানায় আসামীদ্বয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top