অসহায় ও দুস্থদের জন্য পশু কোরবানী দিল বাংলাদেশ ছাত্রলীগ

S M Ashraful Azom
0
অসহায় ও দুস্থদের জন্য পশু কোরবানী দিল বাংলাদেশ ছাত্রলীগ

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের শুরু থেকেই মানবিক কাজের মাধ্যমে নিজেদের ফেলে আসা সোনালী অতীতের জানান দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। অদৃশ্য এই শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে সবখানেই সমান ভাবে বিচরণ ছাত্রলীগের। 

জরুরী খাদ্য সরবরাহ কিংবা লাশ দাফন, কৃষকের পাশে দাঁড়ানো সহ দুর্দান্ত সব কাজে বাহবা কুড়িয়েছে দেশব্যাপী। আজ ছিলো পবিত্র ঈদুল আজহা, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা অন্যরকমভাবে আজ ঈদ উদযাপন করে।

উল্লেখ্য, আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, দেশরত্ন শেখ হাসিনা ও শেখ রেহেনার নামে ‘বাংলাদেশ ছাত্রলীগ’ কোরবানী দেয়। কোরবানীর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন জায়গায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কুরবানীর মাংস ও বিরানীর প্যাকেট বিতরণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া, এতিমখানায় কোরবানীর মাংস ও বিরানীর প্যাকেট বিতরণ করা হয়।

এসময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও বিভিন্ন হলের নেতৃবৃন্দররা উপস্থিত ছিলেন।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top