বকশীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রলীগের ত্রাণ বিতরণ

S M Ashraful Azom
বকশীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রলীগের ত্রাণ বিতরণ

সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১৭ আগস্ট দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের মাইছানিরচর এলাকার ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৪ কেজি করে চাল, ১ কেজি ডাল ও একটি করে সাবান।

এ সময় মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য একে আজাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব, জ্যেষ্ঠ সহসভাপতি গাজী শামীম, ছাত্রলীগ নেতা আলভী তালুকদার, ছাত্রলীগ নেতা সাইদুর রহমান লাল, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মির্জা সম্রাট, ছাত্রলীগ নেতা সাদ আহম্মেদ নয়নসহ স্থানীয় ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান