
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন: ঢাকার সকল বিদ্যুতের লাইন পর্যায়ক্রমে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। আগামী বছর ধানমন্ডি এলাকার লাইন আন্ডারগ্রাউন্ডে নেয়ার কাজ শুরু হবে। সোমবার প্রতিমন্ত্রী এ কথা জানান। নসরুল হামিদ বলেন: কোন বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেয়া হবে না। তিনি বলেন: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাভার আমিন বাজারে ৩৬ মেগাওয়াটের বর্জ্য বিদ্যুৎ প্ল্যান্ট হচ্ছে। ওই প্ল্যান্ট থেকে ২ বছরের মধ্যে উৎপাদন শুরু হবে। নারায়ণগঞ্জে একই ধরনের ৬ মেগাওয়াট প্ল্যান্ট বসবে। প্রতিমন্ত্রী বলেন: আগামী নির্বাচনের আগে এক কোটি বিদ্যুৎ প্রিপেইড মিটার চালু করা হবে। এলপিজির দামও নির্ধারণ করে দিবে এনার্জী রেগুলেটরী কমিটি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।