ধুনটে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

S M Ashraful Azom
0
ধুনটে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় নিখোঁজের ২৪ ঘন্টা পর হালিমা খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার চিকাশি ইউনিয়নের ইছামতি নদীর ঝিনাই ঘাট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত হালিমা খাতুন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামের আব্দুল বারিকের মেয়ে এবং শেরপুর গাড়ীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

জানা গেছে, উপজেলার চিকাশি ইউনিয়নের বড়িয়া গ্রামে মামা সাকিল হোসেনের বাড়িতে মা-বাবার সাথে ঈদের দিন বেড়াতে যায় হালিমা খাতুন। সোমবার দুপুর ১টার দিকে হালিমা খাতুন প্রতিবেশী শিশুদের সাথে বাড়ির পাশে ইছামতি নদীতে গোসল করতে যায়। নদীতে গোসল করতে নেমে পানির প্রবল স্রোতে নিখোঁজ হয় হালিমা। তাকে অনেক খোঁজাখুজির পর পাওয়া যায়নি।

পরে ধুনট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন নিখোঁজ হালিমার স্বজনরা। মঙ্গলবার সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে দুপুর ১২টার দিকে ইছামতি নদীতে নিখোঁজ হওয়ার স্থান থেকে দুই কিলোমিটার ভাটিতে ঝিনাই ঘাট এলাকা থেকে হালিমার মৃতদেহ উদ্ধার করা হয়।

ধুনট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পানির প্রবল স্রোতে নিখোঁজ হালিমার মৃতদেহ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উদ্ধার করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, স্কুলছাত্রী হালিমা নদীর পানিতে ডুবে মারা গেছে। আইণী প্রক্রিয়া শেষে হালিমার মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top