রৌমারীতে ১৩০ বানভাসি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

S M Ashraful Azom
0
রৌমারীতে ১৩০ বানভাসি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে অতিদরিদ্র ১৩০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ৩ আগষ্ট  (সোমবার) সকাল ১০ টার দিকে রৌমারীর মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে এ ত্রাণ বিতরন করা হয়েছে। বিপিএম’র অর্থায়নে সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম (সিএসডিকে) বাস্তবায়নে উপজেলা ৬টি ইউনিয়নের ১৩০টি বানভাসি অতিদরিদ্র পরিবারের মাঝে ১৫ কেজি চাউল,২কেজি ডাল,  ১লিটার তেল, ১ কেজি লবন ও ১টি মাক্্র বিতরণ করা হয়। 

উপকারভোগী জয়ন্তিরানি জানান, দফায় দফায় বন্যা হওয়ায় আমাদের কাজকর্ম নাই। এ জন্য মাঝে মাঝে উপোসও থাকতে হয়েছে। আজ এই রিলিফের মাল পেয়ে খুবই ভালো লাগছে। বাচ্চাদের মুখে কয়দিনের জন্য হলেও খাবার দিতে পারবো।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন (সিএসডিকে) এনজিও’র নির্বাহী পরিচালক মো. আবু হানিফ, বিপিএম রৌমারী কমিটির সভাপতি আনিছুর রহমান ছক্কু, ক্যাশিয়ার শাহাদত হোসেন, সাংবাদিক আমির হোসেন,শফিকুল ইসলাম,মাসুদ রানা  প্রমূখ। 


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top