
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে পিতার সাথে অভিমান করে কৃষক আ: মালেক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। ৩ আগস্ট সকালে নিহতের লাশ উদ্ধার শেষে মর্গে প্রেরন করেছে। ঘটনাটি ঘটেছে নাংলা ইউনিয়নের দেওলাবাড়ি সর্দারপাড়া গ্রামে।
অফিসার ইনচার্জ রেজাউল করিম খান এবং ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক মাফল জানান-নিহতের পিতা আজিম উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর সন্তানদের নামে জমিজমা লিখে দেন। এ ক্ষোভে ছেলে আ: মালেক রাতের অন্ধকারে নিজবাড়িতে একটি কাঠাল গাছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।