আমরা সফলতার সঙ্গে করোনা ভাইরাস মোকাবিলা করেছি: স্বাস্থ্যমন্ত্রী

S M Ashraful Azom
0
আমরা সফলতার সঙ্গে করোনা ভাইরাস মোকাবিলা করেছি স্বাস্থ্যমন্ত্রী

সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবীতে সাত লাখ মানুষের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা করোনার সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পেরে সমালোচনার মুখে পড়েছেন। কিন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সফলতার সঙ্গে করোনাভাইরাস মোকাবিলা করেছি।’

গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় বন্যার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘অন্য দেশের তুলনায় আমাদের দেশে করোনাভাইরাসে মৃত্যুর হার অনেক কম। একটি মানুষের মৃত্যুও আমাদের কাম্য নয়। করোনাভাইরাসের পাশাপাশি দেশে বন্যার হানা। এখন পর্যন্ত একজন মানুষও না খেয়ে মারা যাননি। বর্তমান সরকার দুর্গতদের পাশে আছে।’

জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শতাধিক বানভাসিদের মাঝে নগদ ৩০০ টাকা ও ১০ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার রিফাত রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন প্রমুখ।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top