তিতাসের কর্মকর্তাদের বিতরণ এলাকা পরিদর্শন ও বৃক্ষ রোপন

S M Ashraful Azom
তিতাসের  কর্মকর্তাদের বিতরণ এলাকা পরিদর্শন ও বৃক্ষ রোপন


স্টাফ রিপোর্টার: তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আল মামুন,  মহাব্যবস্থাপক ( পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুল ওহাব তালুকদার এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রির সহকারি একান্ত সচিব ম ই মামুন পানগাও হতে বিসিক শিল্প এলাকার ২০-১৫০ পিএসআইজি বিতরন লাইনের জন্যে এলাকা পরিদর্শন করেন। 
 শনিবার(৫ সেম্টেম্বর) দুপুরে পরিদর্শন শেষে কর্মকর্তাগণ তিতাস গ্যাস জোন ৫ এর জিনজিরা অফিস পরিদর্শন করেন।  এসময় কর্মকর্তাগণ অফিস প্রাঙ্গনে বনজ ও ফলজ গাছের চারা রোপন করেন। অফিসের কার্যক্রমে কর্মকর্তাগণ সন্তোষ প্রকাশ করেন এবং আগামির কর্মপরিকল্পনা বাস্তবায়নে সঠিকভাবে কাজ করে যাবার আহবান জানান। 
 অফিস পরিদর্শনকালে তিতাস গ্যাস জিনজিরা অফিস ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার ও সুরকার শেখ শাহ আলম ও অফিসের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান