উল্লাপাড়ায় ভুল অপারেশনে এক কিশোরীর মৃত্যু

S M Ashraful Azom
উল্লাপাড়ায় ভুল অপারেশনে এক কিশোরীর মৃত্যু


 উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় টনসিলাইটিস অপারেশনে উম্মে হাদি (১৪) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।  উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বাঙ্গালা গ্রামের মতিয়ার আলীর মেয়ে।
শুক্রবার সকালে কেয়ার হসপিটালে টনসিলাইটিস এর অপারেশনের জন্য নেয়া হয়। পরে শুক্রবার রাত ৯ টার দিকে অপারেশন করার কারনে তার মৃত্যু হয়। কেয়ার হসপিটালের মালিক পক্ষের লুৎফর রহমান ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন বিষয়টা সবার সাথে বসে সব কিছু মিমাংসা করা হয়েছে। এটা নিয়ে নিহত পরিবারের আর কোন অভিযোগ নেই।অপারেশনকারী চিকিৎসক ডাঃ সৈয়দ ছানাউল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান,রুগীটির শ্বাসকষ্ট ও হার্টের সমস্যার থাকার কারনে রুগীটি মারা গেছে। তবে আমারা চেষ্টা করছি কিন্তুু রুগীকে বাঁচাতে পারি নাই।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান উম্মে হাদির পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে কেয়ার হসপিটালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে মৃত্যু’র সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান