উল্লাপাড়ায় চাঞ্চল্যকর তানিয়ার আত্মহত্যার প্ররোচক গ্রেফতার

S M Ashraful Azom
উল্লাপাড়ায় চাঞ্চল্যকর তানিয়ার আত্মহত্যার প্ররোচক গ্রেফতার


উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঞ্চল্যকর তানিয়া আত্মহত্যা প্ররোচনাকারী প্রেমিক খোশ মামুন সুমনকে (২৫) গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে তার গ্রামের বাড়ি উল্লাপাড়া উপজেলার ধরইল ইসলামপুর মাঝিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। খোশ মামুন সুমন এই গ্রামের আব্দুস সালামের ছেলে। 
গত ২০ অক্টোবর তানিয়া খাতুন (১৮) নামের এক কলেজ ছাত্রী উল্লাপাড়া শ্যামলীপাড়া মহল্লার ৫ তলা একটি বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। তানিয়াকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশ খোশ মামুন সুমনকে গ্রেফতার করে। নিহত তানিয়া উপজেলার চেংটিয়া গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে এবং উল্লাপাড়া বিজ্ঞান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তানিয়ার বাবা তার মেয়ের আত্মহত্যার ব্যাপারে খোশ মামুন সুমনকে দায়ী করে উল্লাপাড়া মডেল থানায়  ঘটনার পরদিন একটি মামলা দায়ের করেন। তানিয়ার ছাদ থেকে লাফিয়ে পড়ে মৃত্যুর ঘটনাটি উল্লাপাড়ায় বেশ আলোড়ন সৃষ্টি করে। 
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ জানান, তানিয়ার সঙ্গে খোশ মামুন সুমনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু শেষ পর্যায়ে খোশ মামুন সুমনের কারণে তাদের প্রেমের সফল পরিনতি না পাওয়ায় তানিয়া আত্মহনন করে। দীপক কুমার দাশ আরো জানান, খোশ মামনু সুমন পুলিশের কাছে তানিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন। পুলিশ খোশ মামুন সুমনকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান