করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৫ কোটি ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া

S M Ashraful Azom
করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৫ কোটি ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া


সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ৫ কোটি মার্কিন ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া। এ ছাড়া করোনা সঙ্কট মোকাবিলায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ৮ লাখ ডলার মূল্যমানের টেস্ট কিট এবং অন্য সরঞ্জাম অনুদান দেওয়া হবে। বৃহস্পতিবার ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, এক্সিম ব্যাংক কোরিয়া পরিচালিত উন্নয়নশীল দেশগুলোর আর্থসামাজিক উন্নয়ন কর্মসূচিতে সহায়তা করার জন্য একটি অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল
 
(ইডিসিএফ) থেকে এই ঋণ সরবরাহ করা হবে। তবে ঋণের সুদ এখনও জানানো হয়নি। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে ঋণের পরিমাণ কম হবে। এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়া ২৪টি প্রকল্পের জন্য ইডিসিএফ সরবরাহ করেছে ১.১৪ বিলিয়ন ডলার। এ খাতে দ্বিতীয় বৃহত্তম প্রাপক দেশ বাংলাদেশ।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান