রৌমারীতে আলুর লাগামহীন মূল্য বৃদ্ধি তদারকি নেই প্রশাসনের

S M Ashraful Azom
রৌমারীতে আলুর লাগামহীন মূল্য বৃদ্ধি তদারকি নেই প্রশাসনের


শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আলুসহ লাগামহীন মুল্য বৃদ্ধি পাচ্ছে। বিপাকে পড়ছে নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষ। তদারকি নেই প্রশাসনের। একটি সুযোগ সন্ধানী অসাধু ব্যবসায়ী মহল বাজারে কৃত্রিম সংকট তৈরী করে আলু, আদা, রশুন, পেয়াজ, ও তৈলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য প্রতিদিন ব্যাপকভাবে বৃদ্ধি করেই চলছে। সরকারি ভাবে আলুর দাম পাইকারি মুল্য ৩০ টাকা নিধারন করে দিলেও স্থানীয় ব্যবসায়ীরা তা মানছেন না। শনিবার (৩১ অক্টোবর) উপজেলার রৌমারী, কর্তিমারী, বড়াইকান্দি, দাঁতভাঙ্গাসহ ছোট বড় বিভিন্ন বাজার সরেজমিনে ঘুরে দেখা গেছে, পেয়াজ, রশুন, আদা, আলু,ও তৈলসহ প্রায় সব কিছুরই মূল্য বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে বাজার মুল্য গোল আলু প্রতি কেজি ৫০, করলা ১০০, ফুল কপি ১০০, শসা ৫০, বইয়ে কচু ৪৫, পটল ৭০, বেগুন ৮০, ঢেড়স ৭০, পেপে ৪৫, কাঁচা মরিচ ২০০, পিয়াজ ১০০,আদা ১৮০ ও  রসুন ১৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। যা গত মাসের বাজার দরের চেয়ে দ্বিগুন বৃদ্ধি করা হয়েছে। 

রৌমারী হাটে বাজার করতে আসা সাইদুর রহমান বলেন, কয়েক দিন পর বাজারে এসে প্রতিদিনের প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি দেখে অবাক হয়ে গেলাম। তিনি আরও বলেন, আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই, যদি এভাবে জিনিসের মূল্য বৃদ্ধি পায় তাহলে আমরা কি খেয়ে বাঁচব। 

রৌমারী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ইদ্রিস আলী জানান, মহাজনেরা দাম বেশি ধরে। তাই সিমিত লাভে আলুসহ নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করি।

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল বৃদ্ধির বিষয়ে রৌমারী বাজার আলু ব্যবসায়ী  জিলাল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আমরা কুড়িগ্রাম ও রংপুর থেকে আলু কিনে রৌমারী বাজারে বিক্রি করতে হয়। আর এতে গাড়ি ভাড়া, কুলি ও নৌকা ভাড়া দিয়ে সিমিত লাভ হয়।

রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, আমাদের কাছে অভিযোগ আকারে এসে, বাজারে দ্রব্য মুল্য বেশি করলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান