চাকরিচ্যুত করা হলো মাদকাসক্ত ১০ পুলিশকে, তালিকায় আরো ৫৮ জন

S M Ashraful Azom
চাকরিচ্যুত করা হলো মাদকাসক্ত ১০ পুলিশকে, তালিকায় আরো ৫৮ জন


সেবা ডেস্ক: ডোপ টেস্টে মাদকাসক্তির প্রমাণ পাওয়ায় ডিএমপি’র ১০ সদস্য চাকরি হারালেন। ২২ নভেম্বর রোববার মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন এ নিশ্চিত করেন।

ওয়ালিদ হোসেন বলেন, এ পর্যন্ত ৬৮ জনের মাদক নেয়ার প্রমাণ পাওয়া গেছে। তাদের মধ্যে সাতজন এসআই, একজন সার্জেন্ট, পাঁচজন এএসআই, পাঁচজন নায়েক এবং ৫০ জন কনস্টেবল।

তাদের মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে পুলিশের বিভাগীয় মামলা করা হয় এবং ১৮ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। মামলা নিষ্পত্তি শেষে ওই ১৮ জনের মধ্যে ১০ জনকেই চাকরিচ্যুত করা হয়।

উল্লেখ্য, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম গতবছর সেপ্টেম্বরে দায়িত্ব নেয়ার পর পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার ঘোষণা দেন।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান