আবু হানিফ মাস্টার আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত

S M Ashraful Azom
আবু হানিফ মাস্টার আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত


শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে সিএসডিকের নির্বাহী পরিচালক আবু হানিফ মাস্টারকে ৩ নং বন্দবেড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার সময় বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে ইউনিয়ন আওয়ামীলীগের বৈঠকে উপস্থিত সকলের সিদ্ধান্তে তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। উপজেলার ৩টি ইউনিয়নে স্থানীয় নির্বাচনের ঘোষনা দিলে ৩নং বন্দবেড় ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান ও যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকারকে সমর্থন করা হয়। তিনি এর আগে দীর্ঘদিন থেকে ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে আব্দুল কাদের সরকার দায়িত্ব পালন করে আসছিলেন। আসন্ন ১০ ডিসেম্বর ইউপি নির্বাচনে তিনি অংশ গ্রহণ করায় সভাপতির দায়িত্ব ছেড়ে দিলে পদটি শুন্য হয়ে যায়। পরে উপজেলা ও ইউনিয়ন শাখা আওয়ামীলীগের নেতাকর্মীদের সিদ্ধান্ত মোতাবেক সিএসডিকের নির্বাহী পরিচালক আবু হানিফ মাস্টারকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান