পলাশবাড়ীতে দোকানে তালা লাগানোকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

S M Ashraful Azom
পলাশবাড়ীতে দোকানে তালা লাগানোকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন


আশরাফুল ইসলাম গাইবান্ধা : দোকান ঘরের তালা লাগানোর জের ধরে গাইবান্ধার পলাশবাড়ীতে বড় ভাই আদমের কেচির আঘাতে ছোট ভাই শাপলার (৪৩) মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। নিহত শাপলা উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, পলাশবাড়ী ও ঢোলভাঙ্গা বাজারে শাপলা ও তার বড়ভাই আদমের মালিকানাধীন বেশ কিছু দোকান ঘর রয়েছে। ওইসব দোকানের মালিকানা ও ভাড়া আদায় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। সোমবার রাতে ঢোলভাঙ্গা বাজারে মাছের আড়তের কাছে শাপলার মালিকানাধীন দোকানে বড় ভাই আদম তালা লাগাতে গেলে শাপলা আদমের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এসময় আদম পাশের একটি ওষুধের দোকান থেকে একটি কেচি নিয়ে শাপলার বুকে ও পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শাপলাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শাপলা এলাকায় ডাকাত হিসাবে পরিচিত তার বিরুদ্ধে পলাশবাড়ী থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি মামলা ছিলো বলে জানায় স্থানীয়রা।
পলাশবাড়ী থানা সূত্রে জানা যায়, নিহতের মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করে পলাশবাড়ী থানায় নিয়ে আসা হয়।এরপর ২৪ নভেম্বর মঙ্গলবার গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হয়। অভিযুক্ত ঘাতক বড় ভাই আদম পলাতক রয়েছেন।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান