বকশীগঞ্জে দুস্থ, প্রতিবন্ধী প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ

S M Ashraful Azom
বকশীগঞ্জে দুস্থ, প্রতিবন্ধী প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ


বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে পৌর এলাকায় প্রতিষ্ঠিত মালিরচর মৌলভীপাড়া দুস্থ,প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে দর্জির উপর প্রশিক্ষণপ্রাপ্ত ৫ জনের মাঝে সোমবার বিকালে সনদ পত্র বিতরণ করা হয়েছে। 

উক্ত প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ইউএনও মুন মুন জাহান লিজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উক্ত প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান শিক্ষক লাল মনি আক্তার, প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক খাইরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি শামসুর রহমান সহ স্থানীয় অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সনদ পত্র বিতরণ শেষে অতিথিগণ প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শন করেন এবং শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান