ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করলেন ফরিদুল হক দুলাল এমপি

S M Ashraful Azom
ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করলেন ফরিদুল হক দুলাল এমপি


সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। আজ ২৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ মো. আবদুল্লাহ গত ১৩ জুন মারা যান। এরপর নতুন কাউকে সেই দায়িত্ব দেয়া হয়নি।

৬৪ বছর বয়সী ফরিদুল হক খান দুলাল জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে এনিয়ে তৃতীয়বার সংসদে প্রতিনিধিত্ব করছেন। তিনি দায়িত্ব পালন করছেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির। এর আগে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ১১ বছর। 

ফরিদুল হক খান দুলাল দশম জাতীয় সংসদের স্বরাষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানও। সর্বগ্রাসী যমুনা নদীর তীর সংরক্ষণ কাজ, ব্রহ্মপুত্র নদের ওপর ২০৮ কোটি টাকা ব্যয়ে দু’টি বড় সেতু, শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, দুর্গম চরাঞ্চলে রাস্তাঘাট নির্মাণ ছাড়াও মসজিদ, মন্দির, মাদরাসা এতিমখানা, কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করে ‘কর্মবীর’ উপাধি পেয়েছেন দুলাল।

ফরিদুল হক খান দুলাল ১৯৫৬ সালের ২ জানুয়ারি ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। মো. হবিবর রহমান খান ও মোসাম্মৎ ফাতেমা খানম দম্পতির ৭ ছেলে ও দুই মেয়ের মধ্যে বড় তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর ফরিদুল হক খান দুলাল ডেইলি বাংলাদেশকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে দুর্নীতিমুক্ত উন্নয়নের বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। এ জন্য সবার দোয়া ও সহযোগীতা চাই।

গতকাল সোমবার সোশ্যাল মিডিয়ার পাশাপাশি কয়েকটি সংবাদ মাধ্যমে ফরিদুল হক খান দুলাল ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন এমন সংবাদ প্রচারিত হয়। এরপর থেকে ইসলামপুরের নানা শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান