“করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার প্রস্তুত”

S M Ashraful Azom
“করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার প্রস্তুত”


সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় শেখ হাসিনার সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

রোববার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক সভায় এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, করোনায় দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আগের সব প্রস্তুতি ধরে রেখে কাজ করা হচ্ছে। ডেডিকেটেড হাসপাতালগুলো যেভাবে করোনার জন্য কাজ করেছে তা অব্যাহত রাখা হবে।

চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ চলমান থাকবে জানিয়ে তিনি বলেন, দেশে পর্যাপ্ত পিপিই রয়েছে, তা ভবিষ্যতেও মজুদ থাকবে। এর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে প্রচারণা আরো বৃদ্ধি করতে বলা হয়েছে।  একই সঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকেও অবগত করা হয়েছে। এরই মধ্যে সরকারি সেবা নিতে মাস্ক পরা বাধ্যতামূলকও করা হয়েছে।

করোনায় চিকিৎসায় সরকার জনপ্রতি ১৫-৪৭ হাজার টাকা ব্যয় করেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় সাধারণ মানুষের জন্য সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে সরকার। পরীক্ষার জন্য নামমাত্র ফি নির্ধারণ করার পাশাপাশি সরকারি হাসপাতালে করোনা চিকিৎসা ফ্রি করা হয়েছে।

জাহিদ মালেক বলেন, শেখ হাসিনা সরকার যতবারই ক্ষমতায় এসেছে, ততোবারই মানুষের কল্যাণে কাজ করে গেছে। অন্যরা কেবল ঘরে বসে থেকে সমালোচনা করে গেছে। শত সমালোচনার পরও দেশের স্বাস্থ্যখাত তার কাজ ঠিকভাবেই চালিয়ে গেছে।

সভায় স্বাস্থ্যসেবায় মানুষের ব্যয় কমানো সংক্রান্ত নানা বিষয় নিয়ে বক্তারা আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান