বকশীগঞ্জে বীরমুক্তিযোদ্ধাদের হাতের ছাপে আঁকা হলো বাংলাদেশ

S M Ashraful Azom
বকশীগঞ্জে বীরমুক্তিযোদ্ধাদের হাতের ছাপে আঁকা হলো বাংলাদেশ


বকশীগঞ্জ প্রতিনিধি : যেসব বীরমুক্তিযোদ্ধাদের হাত ধরে এদেশ স্বাধীন হয়েছিল । সেসব বীরমুক্তিযোদ্ধাদের পবিত্র হাতের ছাপে আঁকা হলো বাংলাদেশ। 
২০২০ সালের মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে বীরমুক্তিযোদ্ধাদের হাতের ছাপে আঁকা হয় বাংলাদেশের মানচিত্র। এই মানচিত্র অঙ্কনের আয়োজন করে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। 
বুধবার বিকালে উপজেল পরিষদ প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধারা সাদা কাগজে বিভিন্ন রঙ মিশিয়ে সেখানে তাদের হাতের ছাপ নেওয়া হয়। 
মানচিত্র অঙ্কনের সময় মুক্তিযোদ্ধারা আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা ইউএনও মুন মুন জাহান লিজার এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। 
মানচিত্র অঙ্কনের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ইউএনও মুন মুন জাহান লিজা, এসি ল্যান্ড ¯িœগ্ধা দাস, বীরপ্রতীক জহুরুল হক মুন্সী, বীর প্রতীক নুর ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, উপরেজলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফুরকান, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, সহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান