উল্লাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা এইচটি ইমাম এঁর ম্যুরাল উদ্বোধন

S M Ashraful Azom
উল্লাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা এইচটি ইমাম এঁর ম্যুরাল উদ্বোধন


রাজু আহমেদ সাহান- উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া এইচটি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান ফটকে শনিবার দুপুরে বাংলাদেশের একজন গুণী রাজনীতিবিদ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা উল্লাপাড়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা এইচটি ইমাম এঁর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন তাঁর সুযোগ্য সন্তান স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম। 
প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ সিরাজুল ইসলাম জানান, মহান স্বাধীনতা যুদ্ধের অকুতুভয় সৈনিক, স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিব, সুবক্তা, বিশিষ্ট কলামিস্ট, বাংলাদেশের একজন গুণী রাজনীতিবিদ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা নির্বাচিত হয়ে দেশ ও জাতির কল্যাণে বিশেষ অবদান রাখায় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সিদ্ধান্তে নিজস্ব অর্থায়নে এই ম্যুরাল নির্মাণ করা হয়েছে। দুই লাখ টাকা ব্যয়ে ম্যুরালটি নির্মাণ করা হয়। ম্যুরাল উদ্বোধন শেষে বিশেষ কায়দায় গার্ড অফ অনার দিয়ে অতিথিদের বিদ্যালয় ভুবনে স্বাগত জানায় গালস গাইড শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা অতিথিদের সামনে কুচকাওয়াজ প্রদর্শন করেন। প্রধান অতিথি তানভীর ইমামের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগ নেতা ফয়সাল কাদের রুমি, অধ্যাপক ইদ্রিস আলী প্রমুখ।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান