ইসলামপুরে ১ নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

S M Ashraful Azom
ইসলামপুরে ১ নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত


লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে শহর যুবলীগের ১ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্য দরিয়াবাদ মেমরিয়ার প্রাথমিক বিদ্যালয় মাঠে ১নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে উৎসব মূখর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

শহর যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান লাজু’র সভাপতিত্বে উদ্বোধক ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবু। প্রধান বক্তা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড আঃ সালাম,যুগ্ম সাধারণ সম্পাদক এড. জামাল আব্দুন নাছের বাবুল, শ্রম সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম,পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর, সহ দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ,উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আল আমিন মিয়া, আরিফ সরকার, সাবেক ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক জুয়েল প্রমূখ। 

সম্মেলনে ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী অংশ নেয়। শহর যুবলীগের যুগ্ম আহবায়ক সফিকুল ইসলামের সঞ্চালনায় ১নং ওয়ার্ডকে উত্তর দরিয়াবাদ ও দক্ষিন দরিয়াবাদ দুইটি ইউনিটে ভাগ করে দুইজন সভাপতি ও দুইজন সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান