ইসলামপুরে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের গণ সংযোগ

S M Ashraful Azom
ইসলামপুরে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের গণ সংযোগ


লিয়াকত হোসাইন লায়ন জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর আসন্ন পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামিলীগের শ্রম বিষয়ক সম্পাদক সম্ভাব্য মেয়র প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম গণ সংযোগ করেছেন। তিনি শুক্রবার ইসলামপুর বাজার থেকে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে গণ সংযোগ করেন। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সাথে কুশলাধি বিনিময় করে সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন- শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে সঠিক নেতৃত্ব সৃষ্টির কোন বিকল্প নাই। মানুষ পরিবর্তন ও শান্তি চায়। জনগণের প্রতিনিধি নির্বাচনে যোগ্য ব্যক্তি নির্বাচিত না হলে উন্নয়ন হয় না। তাই আমি ফরিদুল হক খান দুলাল এমপির হাতকে শক্তিশালী করতে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চাই। সকলের সহযোগিতায় নির্বাচিত হতে পারি তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা আর নেত্রীর ডিজিটাল বাংলা গড়ার প্রত্যয় নিয়ে ইসলামপুর পৌর সভাকে মডেল হিসাবে গড়ে তুলব। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান