জয়পুরহাটে হুইপ স্বপন দম্পতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

S M Ashraful Azom
জয়পুরহাটে হুইপ স্বপন দম্পতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল


জয়পুরহাট প্রতিনিধি: করোনা আক্রান্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও তার স্ত্রী মেহবুবা আলমের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জয়পুরহাটে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল হয়।

একই সাথে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ইতিমধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাখাওয়াত হোসেন।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোমিন আহম্মেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রেজা, সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকত, সাংগঠনিক সম্পাদক গোলাম মতুর্জা মোরশেদসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান