সশস্ত্র বাহিনীর পিএসও’র দায়িত্ব পেলেন লে. জেনারেল ওয়াকার-উজ-জামান

S M Ashraful Azom
সশস্ত্র বাহিনীর পিএসও’র দায়িত্ব পেলেন লে. জেনারেল ওয়াকার-উজ-জামান


সেবা ডেস্ক: বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সোমবার। তার পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান ২৯ নভেম্বর অবসর গ্রহণ করেন।

একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নবনিযুক্ত পিএসও ওয়াকার-উজ-জামান’কে লেফটেন্যান্ট জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধানের পক্ষে কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মো. শামসুল হক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী, স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান।

এদিন সন্ধ্যায় নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান তার দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর উপদেশ ও দিকনির্দেশনা কামনা করেন।

উল্লেখ্য, সশস্ত্র বাহিনী বিভাগে যোগ দেয়ার আগে তিনি সেনা সদর দফতরে সামরিক সচিব (আর্মি) হিসেবে কর্মরত ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ১৬ সেপ্টেম্বর ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস শেরপুর জেলায়।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান