শিক্ষা ব্যবস্থা থেকে ‘ইসলাম শিক্ষা’ বাদ দেয়ার তথ্য ভিত্তিহীন

S M Ashraful Azom
শিক্ষা ব্যবস্থা থেকে ‘ইসলাম শিক্ষা’ বাদ দেয়ার তথ্য ভিত্তিহীন


সেবা ডেস্ক: বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বা পাঠ্যক্রম থেকে ‘ইসলাম শিক্ষা’ বাদ দেয়ার তথ্য ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কেউ ‘মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়া হবে মর্মে’- কোনো মন্তব্য করেননি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি দৈনিক পত্রিকায় ২৯ নভেম্বর ‘শিক্ষামন্ত্রীর বক্তব্য দেশের মুসলিম জাতিসত্তার জন্য অশনিসংকেত’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সম্মেলনে ইসলামী ঐক্য আন্দোলনের আমির মাওলানা ড. ঈশা শাহেদী শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে দাবি করেছেন মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেয়া হবে।

‘যা ভিত্তিহীন ও গুজব’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বস্তুতপক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ কখনই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়া হবে মর্মে মন্তব্য করেননি। এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান