প্রধানমন্ত্রীর উপহার পেলো দোকানবাসী মালেকা

S M Ashraful Azom
প্রধানমন্ত্রীর উপহার পেলো দোকানবাসী মালেকা


সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেলেন পয়ষট্টি ছুঁই ছুঁই দোকানবাসী মালেকা খাতুন। কুড়ি বছর পূর্বে বিধবা হওয়া  মালেকা ওরফে মালার তিন ছেলে দুই মেয়ের কেউ ই তার কাছে নেই। বিয়ে করে যে যার মতো আলাদা হয়ে গেছে। সেই থেকে উপজেলার গান্ধাইল বাজারের ভাড়া ছোট্ট একটি মুদি দোকানই মালেকার ঘর সংসার। 
সর্বশেষ হাট-বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় সেই দোকানটিও  উচ্ছেদের কবলে পড়ে। গত ২০ মে কালেরকণ্ঠে এই সংবাদ প্রকাশের পর কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী মালেকার খোঁজ খবর নেন। ঘটনার সত্যতা পেয়ে মালেকার জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি আধাপাকা ঘর নির্মাণের ঘোষণা দেন। সম্প্রতি সেই ঘরটির নির্মাণ কাজ শেষ হয়েছে। 
গত বৃহস্পতিবার(১৯ নভেম্বর) সরেজমিন গিয়ে দেখা গেছে দোকানবাসী মালেকার নতুন ঘরে সংসার গুছিয়ে নিয়েছেন। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।   
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘ সংবাদ প্রকাশের পর খোঁজ খবর নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে  তাকে ঘর করে দেয়া হয়েছে।’  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান