লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ধর্ম প্রতিমন্ত্রী হওয়ায় জামালপুরের ইসলামপুরে দোয়া মাহফিল ও মিস্টি বিতরণ করা হয়েছে। বুধবার পোড়ার চর বাজার কমিটি ও গাইবান্ধা ইউনিয়ন আ’লীগ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন সরকার,গাইবান্ধা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন,অধ্যক্ষ আজাদ বারী,জামালপুর জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক দুলাল,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। পরে দোয়া শেষে সকলের মাঝে মিস্টি বিতরণ করা হয়।
এমপি ফরিদুল হক খান দুলাল ধর্ম প্রতিমন্ত্রী হওয়ায় মিষ্টি বিতরণ
ট্যাগস


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।